বন্যার জলে দিনের পর দিন ভয়ঙ্কর অবস্থা মালদা শহরের বিভিন্ন ওয়ার্ডের। নতুন করে বন্যার জল ঢুকায় প্লাবিত হয়েছে শহরের একাধিক অংশ। ১১ নম্বর ওয়ার্ডের বন্যার্তিরা আশ্রয় নিয়েছে গৌড় মহাবিদ্যালয়ে। এদিন শহর তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রায় শতাধিক পরিবারকে পাউরুটি ও দুধ দেওয়া হয়। উপস্থিত ছিলেন শহর তৃনমূল কংগ্রেসের সভাপতি বিভূতি ঘোষ, ১১ নম্বর কাউন্সিলার শিল্পী ঘোষ সহ অন্যান্য তৃনমূল কর্মীরা।
মালদা